সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ফিটনেস পরীক্ষায় উতরে খেলার অপেক্ষায় তামিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ফিটনেস পরীক্ষায় উতরে খেলার অপেক্ষায় তামিম ইকবাল। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেও ফিটনেস টেস্ট দিয়েই ফিরতে হবে মাঠে। তামিম ইকবালকে এমনটাই সাফ জানিয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরীক্ষা দিয়েছেন এই ওপেনার। তাতে উতরে গিয়েই এনসিএল টি-টোয়েন্টিতে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি।

ধারণা করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তামিম। তবে এনসিএলে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টও। সেই আসর দিয়েই ফেরার ইচ্ছা প্রকাশ করেন। এজন্য বাধা হয়ে ছিল ফিটনেস টেস্ট। বিসিবি এক সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্টে পাশ করেছেন তামিম।

ফিটনেস ফিরে পেতে গত মাস থেকেই অনুশীলনে ঘাম ঝরানো শুরু করেন তামিম ইকবাল। দিয়েছেন ফিটনেস পরীক্ষাও। ফলে এনসিএলে খেলতে আর কোনো বাধা রইল না। এবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে ফাইনাল ম্যাচটি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। সেখানে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবেন তামিম।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit