রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

আইনজীবী সাইফুলের দু’দফা জানাজা, উপস্থিত হাসনাত-সারজিস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে পুলিশ, আইনজীবী ও জনগণের সঙ্গে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দু’দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চট্টগ্রাম আদালত ভবন এবং জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এতে জনপ্রশাসন উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে।

এতে বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ আইনজীবী, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আজ বিকালে চট্টগ্রামের লোহাগাড়ায় আরেকটি জানাজা শেষে সেখানেই আইনজীবী সাইফুল ইসলামকে দাফন করা হবে।

এদিকে এ ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনকে আটক করেছে পুালশ। এছাড়াও যাচাই বাছাই করে মামলার প্রস্তুতি চলছে।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit