বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে কবরস্থানের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো.ফয়সাল হোসেন (৯) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো.মিজান ওরফে বাহাদুরের  ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (২৬ নভেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়ক সংলগ্ন তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই ঘটনা ঘটে।  

জানা যায়, নিহত ফয়সাল আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে সে ক্লাসে আসে।  বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসার ক্লাস বিরতি চলাকালীন মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা বেকু মেশিন দেখতে চলে যায় ফয়সাল। সে মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছানোর সাথে সাথে কবরস্থানের দেয়াল ধসে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও ৬জন পথচারী গুরুত্বর আহত হয়। আহতরা ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের কাজে ব্যবহৃত বেকু মেশিন আজ সকালে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে বেকু মেশিনের মাথার অংশ কবরস্থানের দিকে মুখ করে রেখে মেশিনটি ঠিক করা হয়। বেকু মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে পরবর্তীতে ধসে পড়ে।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit