শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিদেশের মাটিতে সাকিবের রেকর্ড এখন মিরাজের দখলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন পূর্বসূরি সাকিব আল হাসানকে। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মিরাজ। ২৫ ম্যাচে ৪০.৬৯ গড়ে ৮৫ উইকেট শিকার করেছেন মিরাজ।

মিরাজের আগে এই রেকর্ডটি সাকিবের দখলে ছিল। মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে ৮৩ উইকেট শিকার করেছেন সাকিব। তবে এই বাঁহাতি স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে। ৩৩.২৮ গড়ে উইকেট শিকারই বলে দেয় দেশের মতো দেশের বাইরেও বেশ কার্যকরী ছিলেন সাকিব।

দেশের বাইরে এই দুজনেরই শুধু পঞ্চাশের অধিক টেস্ট উইকেট আছে। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম ১৫ টেস্টে শিকার করেছেন ৪১ উইকেট। ১৪ টেস্টে ৪১ উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার ওপরে তাসকিন আহমেদ। ১৫ টেস্টে ৩৪ উইকেট শিকার করে পাঁচ নম্বরে মোহাম্মদ রফিক।

দেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা এখন তাইজুলের দখলে। এই বাঁহাতির শিকার ১৭০ উইকেট। ১৬৩ উইকেট নিয়ে দুইয়ে সাকিব। দেশের ভেতরে ১০০ উইকেট আছে মিরাজেরও।

তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ধরে রেখেছেন সাকিব। ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে ২৪৬ উইকেট সাকিবের। ৫০ টেস্টে ৩২.২৯ গড়ে ২১১ উইকেট নিয়ে দুইয়ে তাইজুল। বাংলাদেশের এই দুই বোলারেরই শুধু দুই শতাধিক উইকেটের রেকর্ড আছে। তাইজুলের সমান টেস্টে ১৮৯ উইকেট নিয়ে তিনে মিরাজ। আরেক বাঁহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় কাটায় ১০০। 

পেসারদের মধ্যে ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করে সবার ওপরে মাশরাফী বিন মোর্ত্তজা। বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ উইকেট তাসকিন আহমেদের।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit