শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

উত্তাল পাকিস্তান: নিরাপত্তা সদস্যসহ নিহত ৫, ইসলামাবাদে সেনা মোতায়েন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা এ আন্দোলনে পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এদিকে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভ-মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ।

নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর মহাসড়কে কিছু দুষ্কৃতকারী রেঞ্জার্স কর্মীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছে। এ ঘটনায় চারজন প্যারাট্রুপার ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ প্যারাট্রুপার ও দুই পুলিশ সদস্য।

পিটিআইয়ের বিক্ষোভ চলাকালে একই ধরনের ঘটনায় এ পর্যন্ত চারজন রেঞ্জার ও দুই পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক পুলিশ। আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিনমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit