শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম

লিভারপুল ছাড়ছেন সালাহ!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলছেন মোহামেদ সালাহ। অলরেডদের সম্ভাব্য সব শিরোপাই এনে দিয়েছেন। চলতি মৌসুমেও আছেন দারুণ ফর্মে। এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল ও অ্যাসিস্ট উভয় ক্ষেত্রেই দুই অঙ্কের ঘরে ঢুকে পড়েছেন। সবশেষ ম্যাচেও কঠিন মুহূর্তে দলের ত্রাণকর্তা হয়ে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন।

গতকাল রোববার (২৪ নভেম্বর) প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন সালাহ। পিছিয়ে পড়ার পর তার পা থেকেই সমতা ও জয়সূচক গোল আসে। যে জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। অলরেডরাও এই মৌসুমে শিরোপার স্বপ্নে বুঁদ হয়েছেন।

অথচ এমন পারফরম্যান্সের পরও আগামী মৌসুমে সালাহ’র লিভারপুলে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খোদ এই মিশরীয় ফরোয়ার্ডই শঙ্কা অ্যানফিল্ডে থাকা নিয়ে। ২০২২ সালে লিভারপুল নতুন করে সালাহ’র সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করে। সে অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের। চুক্তির মেয়াদ ছয় মাসের কিছু বেশি বাকি থাকলেও এখন পর্যন্ত তাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি অ্যানফিল্ডের ক্লাবটি।

গতকাল ম্যাচের পর ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন সালাহ। সেখানেই আশঙ্কা প্রকাশ করেছেন লিভারপুল ছাড়ার। তার মতে, বর্তমান অবস্থার প্রেক্ষিতে ক্লাবে থাকার চেয়ে ছাড়ার সম্ভাবনাই বেশি।
এক্সে পোস্ট করা এনবিসির এক ভিডিওতে লিভারপুলের এই ফরোয়ার্ড বলেন, ‘ডিসেম্বর মাস প্রায় চলে এসেছে এবং ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত আমি কোনো প্রস্তাব পাইনি, তাই আমার মনে হয়, ক্লাবে থাকার চেয়ে না থাকার সম্ভাবনাই বেশি।’

তবে এখনও লিভারপুলেই থাকতে চান সালাহ, ‘আমি এই ক্লাবে অনেক বছর ধরে আছি। এর মতো ক্লাব আর নেই কিন্তু দিন শেষে এটা (এই ক্লাবে থাকা) আমার হাতে নেই। আমি পূর্বেও বলেছি, প্রায় ডিসেম্বর চলে এসেছে এবং য়ামি ভবিষ্যতের জন্য (প্রস্তাব) পাইনি।’

লিভারপুল সমর্থকদের কাছে অসম্ভব জনপ্রিয় এই মিশরীয়। সালাহ নিজেও ক্লাবটাকে ভালোবাসেন। নতুন প্রস্তাব না পেলে হতাশ হবেন বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি সমর্থকদের ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে কিন্তু শেষ কথা হলো এটা আমার বা সমর্থকদের হাতে নেই।’
এই মৌসুমে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগকেই পাখির চোখ করেছেন সালাহ, ‘আমি এখনোই অবসরের কথা ভাবছি না। আমি এই মৌসুমের দিকে মনোনিবেশ করছি এবং প্রিমিয়ার লিগ এবং সম্ভব হলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব আশা করি। আমি হতাশ কিন্তু দেখা যাক।’
 
২০১৭ সালে সিরি আ’র ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। ক্লাবটির হয়ে একবার করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগসহ সাতটি শিরোপা জিতেছেন। ৩৬৭ ম্যাচে ২২৩ গোল করে সালাহ ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক। 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit