শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম

আইপিএলের নিলামে কার পকেটে কত টাকা?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : দল গঠনের জন্য প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ১২০ কোটি রুপি করে বাজেট বেঁধে দেয়া হয়েছিল। তবে রিটেনশনের জন্য সবচেয়ে কম খরচ করেছে পাঞ্জাব কিংস। মাত্র সাড়ে ৯ কোটি রুপি দিয়ে তারা শশাঙ্ক সিং ও প্রবসিমরান সিংকে ধরে রেখেছে। অর্থাৎ তাদের পকেটে এখন রয়েছে ১১০ কোটি ৫০ লাখ রুপি। সবচেয়ে বেশি টাকা নিয়ে অকশনে বাজিমাত করার সুযোগটা তাদেরই।

বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতিবারই বড় বড় তারকাদের দলে ভেড়ায়। এবার তাদেরও বেশ ভালো সুযোগ রয়েছে। তাদের পকেটে রয়েছে ৮৩ কোটি টাকা। রিটেনশনে দিল্লি ক্যাপিটালস বেশ ভালোই খরচ করেছে। তাদের পকেটে আছে ৭৩ কোটি টাকা। চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স। দু’দলের কাছেই আছে ৬৯ কোটি টাকা। 

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের পকেটে আছে ৫৫ কোটি টাকা। কলকাতা নাইট রাইডার্স নিলামে নেমেছে ৫১ কোটি টাকা নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে আছে ৪৫ কোটি টাকা। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। তাদের কাছে আছে ৪১ কোটি টাকা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit