বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

সুলতানপুর ৬০ বিজিবির হাতে দের কোটি টাকার মালামাল জব্দ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : *৬০ বিজিবি কর্তৃক প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৪৮,০০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক চোরাকারবারী আটক করা হইয়াছে। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

বিজিবি জানায়,  অদ্য ১৯ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৭/৮-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে  জংগলবাড়ি নামক স্থান হতে ১,৪৬,৬০,০০০/- (এক কোটি ছেচল্লিশ লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪৮,০০০ পিস এবং ০১টি মোটর সাইকেলসহ মাদক চোরাকারবারী  মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম- শ্রীপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়। 

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত মাদকসহ আসামীকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক বিরোধী আমাদের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit