বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধনের ডাক রুমিন ফারহানার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৬ Time View
ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনীর আয়োজন করেছিলো। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিটির প্রদর্শনী স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সংস্কৃতি ও শিল্প অঙ্গনের অনেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন।

এরই প্রতিবাদে সোমবার (১ মে) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়ন এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তিনি এতে অংশ নেবেন।

নিজের ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়ায় একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি এতে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit