শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার জনগণের সাথে মিথ্যাচার ও প্রতারণা করছে: জামায়াত আমির মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ॥ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে—–আমির খসরু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্রাহী কমিটির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহামুদ চৌধুরী আরও বলেন, শুধু রাজনীতির মাধ্যমে নয়, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে নিয়ে, এদেশের সকল স্তরের সম্মিলিত মানুষকে সাথে নিয়ে নতুন একটি দেশ গড়তে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আরেকটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশের একটি দারুন একটি পরিবর্তন বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। এই পরিবর্তন আমাদের ধরে রাখতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে কাজ করার আহবান জানান। শেখ হাসিনার সমালোচনা করে আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, পুলিশের একজন আইজি’র বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। আমাদের কাছে ঋণ আসে ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋনের ১৭ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। এটা শেখ হাসিনার অবদান।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্ণামেন্টের প্রতিটি আসরে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও  অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit