বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

ভারতকে হাসিনার জন্যে তাজমহল বানাতে বললেন রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা যুদ্ধ সংগ্রাম করে একটি স্বাধীন দেশ পেয়েছি। ছোট বাচ্চা ছেলেরা রক্ত দিয়েছে। ২ হাজারের মত তারুন্যকে আওয়ামীলীগ হত্যা করে প্রত্যাবর্তন করেছে। তারুন্যের সেই অবদান, রংপুরের মেধাবী ছাত্র আবু সাইদের আতত্মত্যাগ জাতি কখনই ভুলবে না।

রোববার(১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ভারতের দুঃখ শেখ হাসিনা পালিয়ে তাদের দেশে গেছে। হরিলুটতন্ত্র পাচারতন্ত্রকে আবার কি করে ক্ষমতায় বসানো যায়। সেই চক্রান্তে মেতেছে প্রতিবেশী দেশ ভারত। শেখ হাসিনার পালানোয় মায়া হচ্ছে ভারতের। শেখ হাসিনার পালানো যদি এতই মায়া, এতই দুঃখ হয়। তবে হাসিনার জন্য আর একটি তাজমহল নির্মাণ করে দিন।

প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। একটা স্বাধীন দেশ নিয়ে তারা কিভাবে এত অপ্রচার করে। আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একত্রে শান্তিতে  বসবাস করছি। সেই সম্প্রদায়িক সম্প্রিতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না। আপনারা পরিকল্পিতিত ভাবে ষড়যন্ত্র করছেন। এটা করবেন না। বন্ধ করুন ষড়যন্ত্র। এটা রুখতে অন্তবর্তিকালিন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলকে সজাগ সতর্ক থাকার আহবান জানান রিজভী। 

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, যুদ্ধের ময়দানে অদম্য সাহসিকতার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭ নভেম্বর ভয়কংর কালো প্রতীকে জনগন ও সিপাহীরা তাকে ক্ষমতায় বসিয়েছেন। সেই থেকে আমরা কৃষকের মাঠে জিয়ার হাসি, শিল্পির কালি মাখামুখেও জিয়ার হাসি দেখতে পাই। কৃষিতে উৎপাদন বাড়াতে জিয়ার প্রানবন্ত চেষ্টা আমরা দেখেছি। কারখানার উৎপাদনে, স্বাধিনতায় জিয়ার অবদান অনস্বীকার্য। যা মুখে বলে শেষ করা যাবে না। সব খানেই কিংবদন্তির মত বিচরন করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

রিজভী আরও বলেন, উন্নয়নের নামে মেগা প্রকল্প দেখিয়ে ডলার পাচার জিয়া করেননি। আওয়ামী নেতারা মেট্রোরেল, পদ্মা সেতুর মত মেগা প্রকল্পের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পাচার করেছেন। একজন এমপি’র কত আয়? আওয়ামীলীগের একজন এমপি’র ২৫০ মিলিয়ন পাউন্ড অর্থের অসংখ্য বাড়ি লন্ডনে। এরা অবৈধ ভাবে বিনা ভোটে  ক্ষমতায় থেকেছে সাড়ে ১৫ বছর। পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। 

শেখ হাসিনার ভোট ও ক্ষমতার সমালোচনা করে রিজভী বলেন, আমাকে তুমি ক্ষমতায় রাখ আর তোমরা যা ইচ্ছে করো, এটা হাসিনা বলতেন। পুলিশের একজন আইজি’র বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। আমাদের কাছে ঋণ আসে ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর সেই ঋনের ১৭ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। এটা শেখ হাসিনার অবদান।

বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে অপতথ্য দিয়ে কুৎসা রটিয়েছেন। জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছেন। কই আপনি তো প্রমাণ দেখাতে পারেননি। ভুলেও একটা বের করতে পারেননি। বরং আপনি পালিয়ে গেছেন, খালেদা জিয়া তো পালায়নি। দুর্বিসহ দুঃশাসনকে তিনি বরন করেছেন। ভাঙা ভাঙা একটা বিল্ডিংয়ে দুই বছর তাকে  (খালেদা জিয়া) আটকিয়ে রেখেছেন। তিনি তো পালান নি। আওয়ামীলীগ দুর্বৃত্তের দল। এটাই বিএনপি আওয়ামীলীগের পার্থক্য। 

রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংক লোপাট হয়, সোনালী ব্যাংক লোপাট হয়। এটা হচ্ছে হাসিনার অবদানন। বিনা ভোটের মেয়র আতিক সিটি করপোরেশনে পদ তৈরী করেন, নাম রাখা হয় হিট অফিসার। সেই পদে নিয়োগ পেলেন তারই মেয়ে আর বেতন দিলেন লক্ষাধিক টাকা। সেই অফিসারের স্বামীর সুপার হিরো, একশত কোটি টাকার মালিক। আওয়ামীলীগের দুর্নীতি আর হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামছুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপি’র ১০টি সংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এ টুর্ণামেন্টের প্রতিটি আসরে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।

কিউএনবি/বিপুল/১৭.১১.২০২৪/রাত ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit