বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

কোম্পানীগঞ্জে যুবদল নেতা হত্যাকান্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ (৩৯) হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।  রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাংলাবাজারের মুছারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান। মুছাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চরফকিরা ৯নম্বর ওয়ার্ড যুবদল নেতা এরশাদ হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি থেকে মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান ও তার ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবরের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়। এ সময় বক্তারা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অভিযোগকারী নিহত যুবদল নেতার ভগ্নিপতি আলমগীর ফ্যাস্টিটদের দোসর।  সে গত ১৭ বছর ধরে খাল, নদী দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবর, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাইনউদ্দিন মাস্টার,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম প্রমূখ।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাত ৯টার দিকে যুবদল নেতা এরশাদকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এরআগে একইদিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়ননের দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামে ঘাটে তাকে চুরিকাঘাত করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit