মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ উপজেলা নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে সোনারগাঁও চ্যাম্পিয়ন

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক, আখাউড়া : ব্রাহ্মণবাড়িয়ায় ৩২টি উপজেলার দল নিয়ে আয়োজিত পাওয়ার অব ইউনিটি টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বডিং মাঠে ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পাঁচ উইকেটে হারিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চ্যাম্পিয়ন হয়। ৭ অক্টোবর টুর্ণামেন্ট শুরু হয়। ১৫ ওভারের ম্যাচে সোনারগাঁও উপজেলা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সোনারগাঁও উপজেলা ১৬০ রানের উদ্দেশ্যে মাঠে নেমে ১৪.২ বলে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পাওয়ার অব ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের সহ-সভাপতি সৈয়দ তৈমুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের মাঝে তিনি ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। চ্যাম্পিয়ন দলকে চল্লিশ হাজার টাকা ও রানার্সআপ দলকে বিশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী আজ্জম, মাইনুল হোসেন চপল, নিয়ামুল হক, আঙ্গুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সহ-সভাপতি রাশেদুল হক ও রাশেদ কবীর আখন্দ, সদর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল আহসান প্রমুখ। খেলায় আম্পায়ারিং করেন এ আর আশিক ও প্রসেনজিৎ দাস। খেলার ধারাভাষ্যকার ছিলেন সোহেল রানা।

কিউএনবি/অনিমা/১৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit