বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

বেক্সিমকো কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে দুভোগ পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা।

শনিবার সকাল দশটা থেকে শ্রমিকেরা মহাসড়কে এসে অবরোধ শুরু করে।

জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। এ বেতন কারখানা কর্তৃপক্ষ দেয় দিচ্ছে বলে দিচ্ছে না। আজ সকালে কারখানায় এসে বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে অবরোধ শুরু করে।

মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের এসি সুবীর কুমার সাহা জানান, সকাল দশটা থেকে শ্রমিকেরা মহাসড়ক এসে এই অবরোধ শুরু করে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ ২০ নভেম্বরের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দিলেও শ্রমিকেরা তা মানছে না।

এদিকে, বেতন পরিশোধের পর টিএনজেড কারখানার কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit