রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহালের দাবি যুবদল সভাপতির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের জিয়া কমপ্লেক্সের নাম পুনর্বহাল করে ‘জিয়া স্বাধীনতা কমপ্লেক্স’ নামকরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 

শনিবার নগরীর কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ অস্তিত্বের সঙ্গে জড়িত। ১৯৭১ সালে দেশের রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন দেশ অন্ধকারের মধ্যে, তখন মেজর জিয়া এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস নিষিদ্ধ করেছিল। কিন্তু জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্যারাকে ফিরে যাননি, রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাবেক সহ-সম্পাদক কামাল উদ্দিন, সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জিয়ানগরে জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit