রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ বেশ কিছু গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় কক্সবাজারের ডাকাত সর্দার জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মহিউদ্দিনকে (৩৮) আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে আরও রয়েছে-পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশিয় পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি।

লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও পুলিশ। অভিযান চলাকালীন একটি টিনের ঘর থেকে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত দলের প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করে।’

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশিয় পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit