বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

‘খেলার মাঠ না থাকায় শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ‘এখন শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে। কারণ খেলার মাঠ নেই। আমরা খাবার গ্রহণে নিয়ম মেনে চলি না। ফাস্ট ফুড বাদ দিতে হবে। প্রচুর হাঁটতে হবে।’

বৃহস্পতিবার ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে কুমিল্লা মেডিকেল কলেজে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ দিন একই উপলক্ষ্যে পদযাত্রাও বের করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ডা. মো. মাসুদ পারভেজ, উপাধ্যক্ষ ডা. মো. জাহাংগীর আলম মজুমদার ও মেডিসিন বিভাগের প্রধান ডা. চিন্ময় কুমার সাহা।
সভাপতিত্ব করেন ডায়াবেটিস ও হরমোন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার আহমদ মিলন।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মুহিবুল্লাহ ও ডায়াবেটিস ও হরমোন বিভাগ সহকারী রেজিস্ট্রার ডা. মো. আবদুল বারী রোবেল।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit