সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

সংস্কারের ওপর নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে: ড. ইউনূস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : সংস্কারের গতির ওপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ড. ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে কফ-২৯ সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।

ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।

প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারকাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনীবিধি কেমন হবে, এসব খুব দ্রুত শেষ করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারে আছি।

তিনি বলেন, সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করার। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে।

প্রসঙ্গত. ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কারকাজে হাত দিয়েছে।

এদিকে, বিএনপিসহ বেশ কিছু দল সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit