রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

গাজীপুরে বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা, বিক্ষোভ-অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় একটি পোশাক কারখানা বকেয়া বেতন পরিশোধ না করে বন্ধের ঘোষণা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, আবদার এলাকায় এইচ ডি এফ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে। শ্রমিকদের গত অক্টোবর মাসের বেতন ও নভেম্বরের কয়েক দিনের বেতন বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান। কারখানার মালিক-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit