বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

তৌহিদ আফ্রিদির ‘বিয়ের ছবি’ ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ভাইরাল হওয়া সে ছবিতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে আফ্রিদি। বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতার চিত্র উঠে এসেছে সে ছবিগুলোতে।

তবে কোথায়, কবে বিয়ের পিঁড়িতে বসেছেন আফ্রিদি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে অনুমান করা যায়, ওইসব ছবি এসেছে টিকটক থেকে। জানা যাচ্ছে, তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। তিনি টিকটকে জনপ্রিয়। 

রাইসার সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন অবশ্য অনেক দিন ধরেই বাতাসে ভাসছিল। তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না।

জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে,  দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন তৌহিদ আফ্রিদি। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে এই ইউটিউবারের গভীর সম্পর্কের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/বিকল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit