রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম

কলকাতা থেকে শিগগিরই ফিরছেন না শুভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : সময় খুব একটা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। হাসিনা সরকার পতনের পর থেকেই আড়ালে চলে যান এই অভিনেতা। তিনি সবশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করেন। মাত্র এক টাকা পারিশ্রমিকে অভিনয় করে জয় করেন হাসিনার মন। বিনিময়ে পেয়ে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ। 

তবে তাকে বরাদ্দ দেওয়া সেই ১০ কাঠার প্লটটি বাতিল করে রাজউক। এদিকে গণঅভ্যুত্থানের পর থেকে হাতে কোনো কাজ না থাকায় নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন মিডিয়া থেকে। তবে এবার ভারতীয় একটি গণমাধ্যমের বরাতে এ অভিনেতার খোঁজ পাওয়া গেল। তিনি বর্তমানে কলকাতা অবস্থান করছেন। সতর্কতার সঙ্গে গোপনে বাংলাদেশ ছেড়েছেন তিনি। 

ভারতীর গণমাধ্যমটি জানায়, ভারতের নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রায় দশদিন ধরে চলা এ শুটিংয়ে কলকাতার অংশের কাজে যোগ দিয়েছেন শুভ। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। তবে বিভিন্ন সূত্র জানায়, কলকাতা থেকে শিগ্গিরই দেশে ফেরার সম্ভাবনা নেই আরিফিন শুভর। সিরিজের কাজ শেষ করে সেখানেই আরও কিছুদিন অবস্থান করবেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘নূর’ ও ‘নীলচক্র’ নামে দুটি সিনেমা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit