শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

দুর্গাপুরে প্রধান শিক্ষকের বদলি ফেরাতে মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গরপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গরপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের কে অন্যত্র বদলী না করার দাবি এবং মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক ও এলাকাবাসী এক মানববন্ধন করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, ঝানজাইল কারিগরি কলেজ, ঝানজাইল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, ঝানজাইল উচ্চ বিদ্যালয়, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল করে শত-শত মানুষ সড়ক অবরোধ করে মানববন্ধনে বক্তারা জানান, ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুল কাদের এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা মমতাজ সেবা।

বিষয়টি তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক বজলুল কাদের দোষী প্রমাণিত না হলেও পরস্পর শুনতে পারছি ওই শিক্ষিকার পাশাপাশি প্রধান শিক্ষককেও বদলি করা হচ্ছে। প্রধান শিক্ষক বজলুল কাদের এর বদলি হলে আমরা কেউ মেনে নিবে না। যদি দাবী না মেনে নেওয়া হয় তাহলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা করবো।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ঝানজাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ফারুক খান, এন ভাউরতলা স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, যুবদল নেতা ইউসুফ খান, ব্যবসায়ী শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতা খালিদ হাসান লিমন, মেহেদি হাসান, ইমন হাসান, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে হেপি আক্তার, রাশিদা আক্তার, তামান্না আক্তার, শিরিন আক্তার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit