সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দুই দশক পর জুটি বাঁধতে চলেছেন আমির-অজয়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খান ভালো বন্ধু। তবে পর্দায় তাদের একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। সর্বশেষ তাদের রূপালী পর্দায় দেখা গেছে দুই দশক আগে ইন্দ্র কুমার পরিচালিত ‘ইশ্‌ক’ সিনেমাতে। অবশেষে দুই অভিনেতা ফের একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন। 

সম্প্রতি মুম্বাইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির-অজয়। এ সময় অজয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির বলেন, ‘অজয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধায় ভরে ওঠে।’

এরপর তিনি জানান, কী ভাবে সেটে একটি শিম্পাঞ্জির হাত থেকে অজয় তাকে রক্ষা করেন। অজয়ের সরস মন্তব্য, ‘দোষ আমিরের! ও নিরীহ প্রাণীটার শরীরে পানি দিয়ে দেয়। তারপর সে খেপে যেতেই আমির ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌড়াতে শুরু করে।’

দুই অভিনেতা আবার একসঙ্গে কাজ করার বিষয়ে আমিরের ভাষ্য, ‘ ‘ইশ্‌ক’ সিনেমাতে শুটিংয়ের সময়ে আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবার একসঙ্গে সিনেমা করা উচিত।’

অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তাহলে কি এই জুটি ‘ইশ্‌ক’-এর সিক্যুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন!

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit