সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তরা। অন্যদিকে বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা।

সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল।

দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে পটপকে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ানডে ক্রিকেটকে। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে যেমন টাইগারদের জয় বেশি তেমনি ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিকতাও ভালো। তবে সেটার ছাপ দেখা গেল না সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে।

র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ।

বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit