শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঢাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ ১১ নভেম্বর ২০২৪ সোমবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেরা শিল্পকর্মের জন্য ৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নাসিমুল খবির বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিল্পের নিজস্ব ভাষা রয়েছে, যা সমাজ পরিবর্তনের বার্তা বহন করে। তাই শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার স্থাপন করা হবে উল্লেখ করে 

তিনি বলেন, সেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিষয়ক শিল্পকর্ম স্থান পাবে। এই কর্ণারকে সমৃদ্ধ করতে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন। আগামী ১৭ নভেম্বর ২০২৪ রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit