রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

বলিউড সিনে বিশ্লেষকের পোস্টে শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : রোববার (১০ নভেম্বর) দুপুরে তরণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন।

 

শাকিব ও তার সিনেমা ‘দরদ’ নিয়ে বলিউড সিনে বিশ্লেষক তরণ আদর্শের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

 

এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, শাকিব খান অভিনীত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা দরদ বা দার্দ। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।

নির্মাতা অনন্য মামুনের (বামে) ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত
নির্মাতা অনন্য মামুনের (বাঁয়ে) ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। ছবি: সংগৃহীত

তরণ তার পোস্টে আরও লেখেন, অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা এবং অলক জৈন।

ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। উল্লেখ্য, সাইকো থ্রিলারধর্মী ‘দরদ’ সিনেমায় অভিনব রূপে দেখা যাবে শাকিব খানকে। প্রেক্ষাগৃহে সিনেমাটি আগামী ১৫ নভেম্বর বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক- এই ছয়টি ভাষায় মুক্তি পাবে।  

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit