আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) রাতে শহরের জনপ্রিয় এলাকা লস কান্তারিতোস বারে এই হামলার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র। কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছেন, চার বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসেছিল। তারা ভারি অস্ত্র নিয়ে বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।
তিনি বলেন, হামলার পর বারের ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আরও সাতজন আহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়দের মতে, কেরেতারোর মতো শান্ত শহরে এ ধরনের হামলা খুবই অস্বাভাবিক।
এই হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০