রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের দলে দুই অনভিষিক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে স্মিথ সম্ভবত নিজের ৪ নম্বর পজিশনেই ব্যাট করবেন। কারণ অস্ট্রেলিয়া পার্থে প্রথম টেস্টের জন্য দলে ডেকেছে ওপেনার নাথান ম্যাকসুইনিকে।

এখনও টেস্ট অভিষেক হয়নি এই ২৫ বছর বয়সির। ভারতের বিপক্ষে সদ্যই শেষ হওয়া দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্টে আলো ছড়িয়েছেন তিনি। ৪ ইনিংসে করেছেন ১৬৬ রান, যা সিরিজে সর্বোচ্চ। প্রথম শ্রেণির ক্যারিয়ারটাও মন্দ নয় এই ডানহাতির, ৩৪ ম্যাচে ৩৮.১৬ গড়ে করেছেন ২ হাজার ২৫২ রান। চালিয়ে নেয়ার মতো স্পিন বোলিংও করতে পারেন।

ম্যাকসুইনি ছাড়াও অস্ট্রেলিয়ারদলে আনক্যাপড ক্রিকেটার আরও একজন—জশ ইংলিস। ২০২২ সালে জাতীয় দলে আগমনের পর ২৬টি ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ খেলেছেন এ তারকা। ওয়ানডেতে ৫২১ ও টি-টোয়েন্টিতে ৬৭৯ রান করেছেন।

১৩ সদস্যের দলে আর কোনো চমক নেই। নেতৃত্বে যথারীতি প্যাট কামিন্স। স্বাভাবিকভাবে জায়গা করে নিয়েছেন উসমান খাজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, আলেক্স ক্যারি জস হ্যাজেলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।

২২ নভেম্বর শুরু হবে পার্থ টেস্ট।

অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, নাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit