শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

‌‘আওয়ামী সরকার সাড়ে ৩ বছর জেলে রাখলেও দেশ ছেড়ে পালাইনি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগের পিতা দাবিদার শেখ মুজিবুর রহমান শুয়ে আছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আর মাতা দাবিদার শেখ হাসিনা পালিয়েছেন ভারতে।

শনিবার বিকেলে চাঁদপুরে বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, বিগত আওয়ামী সরকারের সময়ে আমাকে মিথ্যা হামলা-মামলায় জড়িয়ে সাড়ে ৩ বছর জেলে রাখলেও আমি দেশ ছেড়ে পালাইনি। এদেশ আমার, এদেশের মাটি আমাদের। ২০১৮ সালে আমি জেলে থাকায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাইনি। আমি জীবিত থাকতে কচুয়ায় কাউকে চাঁদাবাবি করতে দেবো না।

গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit