শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। জড়িতদের শাস্তির দাবি তুলেছেন তারা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ করেন আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 
  
সমাবেশে আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, ‘সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাব- কেন এই অপ্রীতিকর ঘটনা ঘটল সেখানে।’

এমন ঘটনা ফৌজদারি আপরাধ উল্লেখ করে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘কতিপয় জয় বাংলা স্লোগানধারী যেভাবে উপদেষ্টা আসিফ নজরুলের পথরুদ্ধ করেছে, শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক আইনেও সেটি ফৌজদারি আপরাধের মধ্যে পরবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যেন স্টেট টু স্টেট যোগাযোগ করে আসিফ নজরুলকে অপদস্ত করার ভিডিওটি সুইজারল্যান্ডের সরকারের কাছে পাঠানো হয়।’

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলও প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তি সাদা দল উল্লেখ করে, ‘জেনেভা এয়ারপোর্টে দুবৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার দুঃসাহস দেখিয়েছে বলে আমরা মনে করি। আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না।’ শেষাংশে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে সাদা দল।

এদিকে বাংলাদেশ আইন সমিতির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য বেল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দোষীদের সনাক্তপূর্বক বিচারের মাধ্যেম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

বিজ্ঞপ্তিতে এমন ঘটনাকে জুলাই বিপ্লবের সহস্রাধিক শহীদের রক্ত এবং গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অনুভূতিকে চরমভাবে আহত করে এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে অপমানিত করেছে বলে উল্লেখ করা হয়। এবং সংশ্লিষ্ট দূতাবাসের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদাসীনতা বলে আখ্যা দেয়া হয়। একই সঙ্গে দোষীদের সনাক্তপূর্বক দেশে ফিরিয়ে এনে দেশীয় আইনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। 

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit