শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

আ.লীগের কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ-ছাত্রলীগ) কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আওয়ামী লীগের রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাস এ হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

উল্লেখ্য, আওয়ামী লীগ শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকাল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit