শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

বন্ধু ট্রাম্পকে অভিনন্দন বার্তায় যা বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ‘ট্রাম্পের নেতৃত্বে তুরস্ক-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বিশেষ করে ফিলিস্তিনি ইস্যু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট ও যুদ্ধের অবসান ঘটবে’।

এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি, আরও ন্যায়সঙ্গত একটি বিশ্বের জন্য আরও প্রচেষ্টা চালানো হবে। আমি আশা করি এই বিজয় আমাদের বন্ধুপ্রতিম ও মিত্র মার্কিন জনগণের জন্য এবং সমগ্র মানবজাতির জন্য মঙ্গলজনক হবে’।

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে ট্রাম্পের জয়ের মাধ্যমে তুরস্ক-মার্কিন সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit