রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

 লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি একই ওয়ার্ডের মো.ইউসুফের মেয়ে।  
 
স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, বেলা ১১টা থেকে নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নিতে বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।  

নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশ জানানো হয়নি।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit