শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম

জন্মদিনে কোহলিকে ‘বিশ্বসেরা’ বললেন শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলির জন্মদিন আজ। ৩৬ বছর পূর্ণ করে ৩৭-এ পা রাখলেন ভারতের সাবেক এই অধিনায়ক। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম নেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি শতকের মালিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোহলিকে  ‘বিশ্বসেরা’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শান্ত। টাইগারদের অধিনায়ক লিখেছেন, ‘শুভ জন্মদিন বিশ্বসেরা, দারুণ একটা দিন কাটুক।’

 

৩৬ পূর্ণ করা কোহলির সময়টা অবশ্য ভালো কাটছে না। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছেন। কিন্তু দল সিরিজ জেতায় সেভাবে কোহলি সমালোচনার মুখে পড়েননি সে সময়। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে তুমুল সমালোচিত হচ্ছেন তিনি। এই সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেলেছিলেন কোহলি।

কিন্তু পুনে ও মুম্বাইয়ে পরের দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে মাত্র ২৩ রান করেছেন তিনি। ভারতীয় দল এই নভেম্বরেই অস্ট্রেলিয়া সফর করবে। বোর্ডার গাভাস্কার ট্রফিতে অজিদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে রোহিত শর্মার দল। এই সিরিজই কোহলি-রোহিতদের জন্য শেষ সুযোগ মনে করা হচ্ছে। অর্থাৎ ব্যর্থ হলে টেস্ট দল থেকে জায়গা হারাতে পারেন তারা। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit