মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

বিভ্রান্তিকর তথ্যে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়ে পড়ছে। ভোটার ও ভোট জালিয়াতি নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কথিত এই অনিয়মের অভিযোগের ঘটনাগুলো ছড়াচ্ছে বিভিন্ন ব্যক্তিসহ স্বতন্ত্র ও রিপাবলিকান-সমর্থক গোষ্ঠীগুলো। তবে ডেমোক্র্যাটদের কাছ থেকেও অল্প সংখ্যক পোস্ট আসছে। এসব ঘটনা বেশ অস্বিত্বে ফেলছে নির্বাচনি সব হর্তাকর্তাদের। ফলে মঙ্গলবার ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদেরকে গুজব সম্পর্কেও ভোটারদেরকেও আশ্বস্ত করতে হচ্ছে। বিবিসি। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে বলেন, আমরা তাদেরকে পেনসিলভেনিয়ায় বিরাট আকারে প্রতারণা করতে দেখেছি। এ জন্য তিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারও দাবি করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ভোট জালিয়াতি ও প্রশাসনিক ত্রুটি ঘটে থাকে। ৫০টি রাজ্যজুড়ে ভোট গ্রহণ ও ভোটার পরিচালনায় এটা স্বাভাবিক। কিন্তু  প্রকৃত ঘটনাগুলো এখন অতি রঞ্জিত করে অনলাইনে শেয়ার করা হচ্ছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নর্দমায় ডজন খানেক ব্যালট পাওয়া গেছে। কারণ অজানা হলেও ঘটনাটিকে অনলাইনে ইচ্ছাকৃত জালিয়াতির ঘটনা হিসাবে প্রচার করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। হোয়াইট হাউসের চারদিকে দেওয়া হয়েছে অতিরিক্ত ব্যারিকেড। পাহারায় মোতায়েন করা হয়েছে সিক্রেট সার্ভিসের কর্মীদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে চলছে ব্যাপক প্রস্তুতি। এরইমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস নিরাপদ রাখতে দেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit