সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

চলতি মাসেই মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : সবশেষ গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তার আগের ম্যাচে অবশ্য ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। 

 আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সবশেষ ছয় বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে দুটিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল গত বছরের অক্টোবরে। সেই ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। সব মিলিয়ে পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। চলতি বছরের জুনে কোপা আমেরিকায় দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল মেসিরা। 
 
অন্যদিকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল সবশেষ ম্যাচটি খেলেছিল গত মাসে পেরুর বিপক্ষে। সেই ম্যাচে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।
 
ভেনেজুয়েলার বিপক্ষে এ পর্যন্ত ১৪টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। তার মধ্যে ৯টিতেই জিতেছে ব্রাজিল, একটি ম্যাচ জিতেছে ভেনেজুয়েলা এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে। গত বছরের অক্টোবরে সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছিল ভেনেজুয়েলা। চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।   

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
১০ ম্যাচ খেলে ৩ জয়, চারটি ড্র ও তিন ম্যাচ হেরে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে পেরু। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৯ নম্বরে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে ভেনেজুয়েলা। উরুগুয়ে আছে তিন নম্বরে। ১০ ম্যাচে ৪টি করে জয় ও ড্র এবং দুটি হারে তাদের পয়েন্ট ১৬। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit