শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম

টেন হ্যাগের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুনো ফার্নান্দেস

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক আলোচনা-সমালোচনার পর গত ২৮ অক্টোবর টেন হ্যাগকে কোচের পদ থেকে বরখাস্ত করার ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এই ডাচ কোচের সহকারী রুড ফন নিস্টেলরয় আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব  পালন করছেন। তবে শিগগিরই প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রুবেন আমোরিম। ভারপ্রাপ্ত কোচ হিসেবে ফন নিস্টেলরয়ের অধীনে লিগ কাপে লেস্টার সিটিকে বড় ব্যবধানে হারানোর পর প্রিমিয়ার লিগের খেলায় চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা। ঘরের মাঠে পেনাল্টি থেকে ইউনাইটেডের পক্ষে গোল করেন ব্রুনো ফার্নান্দেস।

শেষ দুই ম্যাচে তিন গোল করা ব্রুনো চেলসির বিপক্ষে ম্যাচ শেষে বলেন, টেন হ্যাগের বিদায়ে তার হৃদয় পুড়ছে। তিনি বলেন, ‘যখনই কোনো ম্যানেজারকে চলে যেতে হয়, এর কিছুটা দায় আমাদের নিজেদের ওপরও পড়ে। কারণ গোটা দলই তো ভালো করতে পারছ না। ১৫ জন ফুটবলারকে বাদ দেওয়ার চেয়ে স্রেফ ম্যানেজারকে সরিয়ে দেওয়া সহজ।’তিনি যোগ করেন, ‘ম্যানেজারের বিদায় ক্লাবের কারও জন্যই ভালো ঘটনা নয়। দল তার মানে সেরা অবস্থায় নেই, ভালো ফল আনতে পারছে না এবং তার খেসারত শুধু কোচকেই দিতে হচ্ছে।’

টেন হ্যাগ বররখাস্ত হওয়ায় নিজেদের দায়ের কথা তার কাছে স্বীকার করে  ক্ষমাও চেয়েছেন ব্রুনো ফার্নান্দেস। তিনি বলেন, ‘ম্যানেজারের সঙ্গে কথা বলেছি এবং আমি ক্ষমা চেয়েছি। তাকে চলে যেতে হওয়ায় আমি হতাশ হয়েছি এবং তাকে সহায়তাও করতে চেয়েছি। আমি গোল পাচ্ছিলাম না। আমরা দল হিসেবে গোল করতে পারছিলাম না এবং আমার নিজেকেই দায়ী মনে হয়েছে।’সোমবার (৪ নভেম্বর) নতুন কোচ হিসেবে রুবেন আমোরিমের দায়িত্ব গ্রহণের কথা। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit