রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

অধিনায়ক রিজওয়ানের প্রথম মিশনেই নেই স্পিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান রীতিমতো ধুঁকছিল। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ আর তারপর ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু। এমন পরিস্থিতিতে দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলীর দ্বারস্থ হয় দলটা। খাদের কিনারে থাকা পাকিস্তানকে শেষ দুই ম্যাচে জয় এনে দিয়েছেন এই দুই জনই।

তবে পাকিস্তান তার পরই ম্যাচে নামছে কোনো স্পিনারকে দলে রাখা ছাড়া। কারণটা অবশ্য পরিষ্কার। ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ায়, এখানে স্পিনারদের কর্তব্য থাকে সামান্যই। তাই মূল দায়িত্বটা এসে বর্তেছে দলের পেস আক্রমণের ওপর। আগামীকাল সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচ হবে মেলবোর্নে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে এই লড়াই।

এই ম্যাচ দিয়ে বাবর আজম, শাহিন শাহ্‌ আফ্রিদি আর নাসিম শাহরা ফিরবেন দলে। এই ম্যাচ আরও এক কারণে গুরুত্বপূর্ণ। সম্প্রতি সাদা বলের অধিনায়কত্বের জন্য মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিয়েছে পিসিবি। অধিনায়ক হিসেবে এই ম্যাচ দিয়েই যাত্রা শুরু হচ্ছে রিজওয়ানের। তিনি এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে পাচ্ছেন আগা সালমানকে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit