রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

স্ত্রীর প্রতি প্রেমের কারণ প্রকাশ্যে আনলেন ভিকি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রসায়ন প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রে। এ মুহূর্তে বিনোদন জগতের বলি ইন্ডাস্ট্রিতে অন্যতম ‘পাওয়ার কাপল’ এ দম্পতি। মানুষ হিসাবে বিনয়ী হওয়ার পাশাপাশি কাজের প্রতি ক্যাটরিনার নিষ্ঠাও মুগ্ধ করেছে ভিকিকে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়েও কীভাবে সাধারণ জীবনযাপন করতে হয়, তা-ও ভিকি শিখেছেন ক্যাটরিনার কাছ থেকে।

জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন— ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি করেছিলেন অভিনেত্রী। এর পর ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। সম্প্রতি তাদের দীপাবলি উদযাপনের ছবি সাড়া ফেলেছে নেটপাড়ায়। তাদের রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভক্ত-অনুরাগীদের আলোচনার ঝড় ওঠে। এ বিষয়ে ভিকি জানালেন তার মনের কথা— ঠিক কোন কারণে স্ত্রীকে এত ভালোবাসেন তিনি।

এ নিয়েই স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। অভিনেতা বলেন, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয়; বরং তার উদার মন দেখেই তিনি মুগ্ধ। তিনি বলেন, আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়; সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়, সেটি ক্যাটরিনার আছে। ভিকি বলেন, তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটিও আমি শিখি।

তিনি বলেন, একটা সময় নিজেকে নিয়েও নানা ধন্দে ছিলাম। কিন্তু সঙ্গী হিসাবে সেই সব শূন্যতাও পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কীভাবে চলতে হয়, তা-ও শিখিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতিমুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে ‘মাসান’-এর অভিনেতা ভিকিকে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit