রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

ধবলধোলাই হয়ে শান্তর লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোহিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : ২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে ২৫ রানের হারের পর লজ্জার এক রেকর্ডও গড়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। যেই রেকর্ড এতদিন দখলে ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তর। সেই রেকর্ডে এখন ভাগ বসিয়েছেন ভারতীয় অধিনায়ক। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ হারা অধিনায়কের নাম শান্ত। এবার সেই তালিকায় নাম উঠিয়েছেন রোহিতও। শান্তর সমান ৫টি টেস্ট ম্যাচ হারার লজ্জা এখন রোহিতের নামের পাশেও।

বাংলাদেশ অধিনায়ক এ সময়ে ঘরের মাঠে হেরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ২টি টেস্ট। সব মিলিয়ে ঘরের মাঠে শান্তর হার ৫ টেস্টে। একই পরিস্থিতি রোহিতের। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্ট হারের আগে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনদোর টেস্টে রোহিতকে হারতে হয়েছে ৯ উইকেটে। এরপর হায়দ্রাবাদ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৮ রানে হারে রোহিতের দল। সব মিলিয়ে তার সংখ্যাও ৫টি।

সবমিলিয়ে ঘরের মাঠে ১৬ টেস্টে অধিনায়ক থেকে ৫ হার এখন তার। ভারতের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়ক এত দ্রুত নিজেদের মাঠে ৫ টেস্ট হারেননি। সামগ্রিকভাবেই ভারতের হয়ে ঘরের মাঠে টেস্ট হারা অধিনায়কের তালিকায় দুইয়ে চলে এসেছেন রোহিত। চার টেস্ট হারের রেকর্ড ছিল কপিল দেব এবং মোহাম্মদ আজহারউদ্দিনের। এবার তাদের ছাড়িয়ে গেলেন রোহিত। তবে সবচেয়ে বেশি ৯টি হোম টেস্ট হারের রেকর্ড আছে মানসুর আলী খান পাতৌদির।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit