শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম

প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণার, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিদের নাম এবং ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে গতকাল রাতেই লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জাকিরুলকে থানায় জমা দেয়ার পর পরই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit