বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু রাতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

দৌলতপুরে তেলের গুদামে আগুনে ২ কোটির টাকার ক্ষতি : ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডের ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে ১১টারা দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার এলাকায় ‘জিম অ্যান্ড মিম’ এন্টারপ্রাইজ নামে জ্বালানি তেল বিক্রয়ের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, জিম অ্যান্ড মিম এন্টারপ্রাইজ নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল,পেট্রল,মোবিল ও কেরোসিন জ¦ালনি তেল বিক্রয় করা হতো। বুধবার রাত ১১টা ৫০মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে মিরপুর ও মেহেরপুরের গাংনী থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ৫ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে ভষ্মিভূত হয় ওই গুদামের ড্রামভর্তি বিভিন্ন ধরণের তেল ও অন্যান্য ব্যবসায়িক পণ্য।

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটির মালিক হাসিবুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আমাদের অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit