শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তার ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। এরা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে।স্থানীয়রা জানায়, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের আওয়ামী লীগ সমর্থক গাইন বংশ ও বিএনপি সমর্থক পিয়াদা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘঁটনার দিন বিকেলে পিয়াদা বংশের প্রধান গাদির নেতৃত্বে ইন্তা মলিথা ও সুমন পিয়াদা সহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে ছাতারপাড়া বাজারে অবস্থানরত গাইন বংশের দুই ভাই হামিদুল ইসলাম ও নজরুল ইসলামের ওপর হামলা চালায়। এসময় তারা ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হামিদুল ইসলাম ও নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হামলায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, স্থানীয় আধিপত্য নিয়ে প্রতিক্ষরা দুজনককে কপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit