শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

জেনেভা নাকি ভিয়েনা, কোথায় হচ্ছে ইরান-মার্কিন চুক্তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্য অনুষ্ঠানটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে পারে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ভিন্ন সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে একটি ‘বড় সমঝোতার’ ইঙ্গিত দেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প জানান, খুব শিগগিরই এই দলিলের স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে, যা ইউরোপের কোনো একটি দেশে অনুষ্ঠিত হতে পারে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

কূটনৈতিক আলোচনার বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, ফ্রান্সের জি-৭ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে ট্রাম্পের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইউরোপ সফর করবে। এই সম্মেলনস্থলের কাছাকাছি হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভাকেই চুক্তি স্বাক্ষরের জন্য বেছে নেওয়া হতে পারে। একটি সূত্র উল্লেখ করেছে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত কূটনৈতিক আলোচনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু হবে, যেখানে কর্মকর্তারা সমঝোতা স্মারকটি বাস্তবায়নের রূপরেখা নিয়ে কাজ করবেন।

একাধিক সূত্রের দাবি, এই সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দলিলটির নামকরণ করা হতে পারে ‘ইসলামাবাদ ঘোষণা’। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ইরানি একটি সূত্রের দাবি অনুযায়ী, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকেও অনুষ্ঠানস্থলের বিকল্প তালিকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/বিকাল ৫.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit