রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের অনেককে তো দর্শক চেনেই না: মনিরা মিঠু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শক মাতিয়ে রাখেন সর্বদা। আর তাই তো দিনশেষে দর্শকের ভালোবাসাকেই অগ্রগণ্য ভাবেন এই তারকা অভিনয়শিল্পী। পাশাপাশি বর্তমান সময়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অভিমত তুলে ধরেছেন তিনি। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে অভিনয় ক্যারিয়ার, পুরস্কার ও দর্শকের ভালোবাসা নিয়ে একান্ত কিছু কথা বলেছেন মনিরা মিঠু। তার কথায়, আমি অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু দর্শক আমাকে ভালোই বাসলো না, এটা কেমন হয়? 

বর্তমানে যারা পুরস্কার পাচ্ছেন তাদের নিয়ে তিনি বলেন, আসলেই দেখি যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে তো অনেক দর্শক চেনে না, আমার মতো ভালোবাসা পাওয়া তো দূরের কথা। সুতরাং দর্শকের ভালোবাসা এটাই অ্যাওয়ার্ড।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন মনিরা মিঠু। এখনো নিয়মিত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত অভিনেত্রী। তার কাছে দর্শক ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি অন্য কিছু নেই।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/বিকাল ৪.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit