রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

চার দশক পর এক ফ্রেমে হৃতিক-রজনীকান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৪০ বছর পর আবারও একই সিনেমায় দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও হৃতিক রোশনকে। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেইলার ২’-তে বিশেষ অতিথি চরিত্রে (ক্যামিও) অভিনয় করতে যাচ্ছেন হৃতিক রোশন।

ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, কয়েক সপ্তাহের আলোচনার পর সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছেন হৃতিক। আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইয়ে তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে হৃতিককে একেবারেই নতুন এক রূপে দেখা যাবে। এজন্য শুটিংয়ের আগে তার বিশেষ লুক টেস্টও নেওয়া হবে। কাহিনির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সহায়তা করতে দেখা যাবে তাকে।

২০২৫ সালের আগস্টে ওয়ার ২ মুক্তির পর এটিই হৃতিকের নতুন কোনো চলচ্চিত্র প্রকল্পে যুক্ত হওয়ার প্রথম খবর।

এর আগে, ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ভগবান দাদা সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেই ছবিতে রজনীকান্তের সঙ্গেই পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। সেটিই ছিল হৃতিকের অভিনয়জীবনের সূচনা। চার দশক পর আবারও সেই তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।

জানা গেছে, জেলার ২-এ ভারতের বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকাকে বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে। সম্ভাব্য তালিকায় রয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।

এর আগে, ১৯৮৬ সালের ‘ভগবান দাদা’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেটিই ছিল হৃতিকের অভিনয় জীবনের শুরু। এত বছর পর প্রিয় তারকার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হৃতিক। 

‘জেইলার ২’-তেও ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের অতিথি চরিত্রে দেখা যাবে। হৃতিক ছাড়াও এই তালিকায় আছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার দশক পর এই দুই তারকার পুনর্মিলন হতে যাচ্ছে। চার দশক পর রজনীকান্ত ও হৃতিকের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/বিকাল ৪.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit