শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পুনে টেস্টে থেকেও শিক্ষা নেয়নি ভারত, আবার স্লো টার্নার উইকেট চাইছেন রোহিতরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১ নভেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ এখন মাস্ট উইন। কারণ সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন জিইয়ে রাখতে গেলে এই ম্যাচে জিততেই হবে রোহিতদের। এরপরও অবশ্য আরও একাধিক ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জিততে হবে বিরাট কোহলিদের।

বেঙ্গালুরুতে অধিনায়কের একটা ভুল সিদ্ধান্তই কার্যত টেস্ট হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ পুনেতে স্পিনিং ট্র্যাকে খেলতে নেমে কিউইদের জন্য পাতা ফাঁদে নিজেরাই পা দিয়ে টেস্ট হেরে বসেন রোহিত শর্মা- কোহলিরা। মনে করা হয়েছিল সেই ভুল থেকেই হয়তো শিক্ষা নেবে ভারত। কিন্তু কোথায় কি— আবার স্লো উইকেট চায় টিম ইন্ডিয়া।

গত ম্যাচে ২০ বারের মধ্যে ১৯ বারই কিউই স্পিনারদের হাতে আউট হওয়া ভারতীয় দল হয়তো আর মুম্বাইতে স্পিনিং ট্র্যাক চাইবেন না। কারণ বিরাট থেকে রোহিত কিংবা সরফরাজ, গিল— স্পিন খেলার ক্ষেত্রে তাদের যে দুর্বলতা, সেটি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। যদিও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কিউরেটরের কাছে স্লো টার্নার পিচেরই আবেদন জানিয়েছে ভারত।

ওয়াঙ্খেড়েতে টস বড় ফ্যাক্টর হতে পারে। কারণ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ সাধারণত লালমাটির হয়ে থাকে। সে ক্ষেত্রে উইকেটে এমনিতেই বাউন্স থাকে। সেই সঙ্গে যদি প্রথম দিন থেকেই ভারতীয় দলের চাহিদামতো বল টার্ন হওয়া শুরু করে, তাহলে টস বড় ফ্যাক্টর হওয়াই স্বাভাবিক। কারণ দুদলই চাইবে উইকেট কিছুটা স্পোর্টিং থাকতে থাকতেই এই পিচে যদি প্রথম ইনিংসে ব্যাট করে রান তুলে নেওয়া যায়। সে ক্ষেত্রে টস জিতলে ব্য়াটিং নিতে চাইবে দুদলই।

এদিকে ওয়াংখেড়েতে অশ্বিনের পারফরম্যান্স নজরকাড়া। কারণ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ অবশ্য রবিচন্দ্রন অশ্বিনের কাছে বেশ পছন্দের। কারণ এখানে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। তারই মধ্যে তুলে নিয়েছেন ৩৮ উইকেট, যা গড় ১৮.৪২।  রবীন্দ্র জাদেজা এই মাঠে একটি ম্যাচে নেমে ৬ উইকেট নিয়েছিলেন। ফলে ডানহাত-বাঁহাত স্পিনিং কম্বিনেশনেই চেনা ছক মেনেই আবারও স্লো উইকেটেই কিউইদের হারানোর লক্ষ্য ভারত।

আর পিচে ঘাস দেখা যাচ্ছে না। কারণ ম্যাচের দুদিন আগেও পিচে তেমন ঘাসের দেখা পাওয়া যায়নি। সপ্তাহের শুরুর দিকে উইকেটে হালকা ঘাস লক্ষ্য করা গেছিল। মনে করা হয়েছিল হয়তো পুনে টেস্টে হার থেকে শিক্ষা নিয়েছে টিম ইন্ডিয়া। যদিও যে রিপোর্ট প্রকাশ্যে আসছে, সেই অনুযায়ী টিম ইন্ডিয়া আবারও মুম্বাইতে স্লো উইকেটই চেয়েছেন। কারণ এ পদ্ধতিতেই এতকাল সাফল্য পেয়েছে তারা। ম্যাচের আগে পিচে হালকা পানি দেওয়ার পর দীর্ঘক্ষণ রোদ্দুরে পিচকে শুকনো করার জন্য খুলে রাখা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit