মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

পাকিস্তানের কোচের পদ ছাড়লেন গ্যারি কারস্টেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন কারস্টেন। তার সঙ্গে সঙ্গে টেস্ট দলের দায়িত্ব নেন সাবিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পি। তাদের সঙ্গে পিসিবির সম্পর্কটা ভালো যাচ্ছে না। বোর্ড কোচদের অনেক ক্ষমতা কেড়ে নিয়েছে বলে অভিযোগ। গিলেস্পি যেমন দাবি করেছেন, পাকিস্তানে এখন ম্যাচডে বিশ্লেষকের মতো ভূমিকা তার।

খেলোয়াড় বাছাইয়েও কোচদের পছন্দ অপছন্দ গুরুত্ব দেয়া হয় না বলে গুঞ্জন। এসব কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সাবেক প্রোটিয়া ক্রিকেটারের। ২০১১ সালে তিনি ভারতকে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন। আইপিএলে গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

কারস্টেন চাকরি ছাড়ায় অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ দুটিতে কাজ করবেন গিলেস্পি। মেলবোর্নে ৪ নভেম্বর হবে প্রথম ওয়ানডে। অ্যাডিলেড ও পার্থে পরের দুটি ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর। গাব্বায় তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর। যেগুলোর ভেন্যু যথাক্রমে ব্রিসবেন, সিডনি ও হোবার্ট।

২০১৯ সাল থেকেই পাকিস্তানের কোচিংস্টাফ পদগুলোতে কোনো দৃঢ়তা নেই। এ সময়ে ৭-৮ বার কোচ বদল করেছে তারা। ভারত বিশ্বকাপের পর ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব সামলান মোহাম্মদ হাফিজ, এরপর অন্তর্বর্তী কোচ হিসেবে চাকরি পান আজহার মাহমুদ। স্থায়ী কোচ হিসেবে কারস্টেন দায়িত্ব নেন।

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল কারস্টেনের প্রথম বড় কোনো অ্যাসাইনমেন্ট। যেখানে অপ্রত্যাশিতভাবে গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয় তাদের, হারতে হয় যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সঙ্গেও। তাতে চারদিক থেকেই সমালোচনা জুটেছিল বাবর আজমদের।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit