সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

স্বাস্থ্যের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন।

তাকে অবসরে পাঠিয়ে রোববার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit