বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে হত্যা মামলায় জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সবেক আক্কেলপুর পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে জয়পুরহাট  পৌর  শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহেদ আল মামুন। গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর চকবিলা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পটপরিবর্তনের পর থানায় এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামের এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদি হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি কর হয়।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit